চাঁপাইনবাবগঞ্জে সরকারি কর্মকর্তা ও স্টেকহোল্ডারদের সঙ্গে যুব ফোরাম নাগরিক প্ল্যাটফর্মের পরামর্শ সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে সরকারি কর্মকর্তা, পেশাজীবী, সাংবাদিক ও অন্যান্য স্টেকহোল্ডারদের অংশগ্রহণে যুব ফোরাম নাগরিক প্ল্যাটফর্মের একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের হলরুমে এই সভার আয়োজন করে আস্থা প্রকল্পের সহযোগিতায় নাগরিক প্ল্যাটফর্ম।
সভায় সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্মের জেলা সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ শাহ আলম।
এ সময় বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মান্নান, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মণ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোছা সাহিদা আখতার এবং অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল প্রামাণিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগরিক প্ল্যাটফর্মের সদস্য ও সাংবাদিক মোঃ জোনাব আলী, ডাবলু কুমার ঘোষ, চেম্বার পরিচালক মোঃ শহিদুল ইসলাম, সদস্য আব্দুস সালাম, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও চাঁপাই এক্সপ্রেস নিউজের সম্পাদক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক জমশেদ আলী এবং আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী রেজাউল করিম।
বক্তারা বলেন, আস্থা প্রকল্পের মাধ্যমে গঠিত যুব ফোরামগুলোর কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, এসব ফোরামের মাধ্যমে তরুণ সমাজ নেতৃত্বের বিকাশ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।
সভায় জেলার পেশাজীবী প্রতিনিধি, মানবাধিকারকর্মী, আইনজীবী, শিক্ষক এবং যুব ফোরামের সদস্যরাও উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার