ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বৈরী আবহাওয়ায় নদীতে জেলেদের পাশে বিএনপি নেতা


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ১৯-৬-২০২৫ দুপুর ১:৫

লঘু চাপের কারনে সাগর ও নদী উত্তাল থাকায়  নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপকূলীয় এলাকার জেলেদের জীবনযাত্রা ঝুঁকির মধ্যে পড়েছে। তবু ও জীবিকার তাগিদে স্থানীয় জেলেরা নদীতে মাছ শিকারে ব্যস্ত রয়েছে। ‌একটানা ভারী বর্ষণ ও প্রচন্ড বাতাসে যেখানে মানুষ ঘর থেকে বের হওয়া কঠিন  সেই অবস্থায় নদীতে জেলেদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন বিএনপি নেতা প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব। জেলেদের দুঃখ দুর্দশা ও খোঁজখবর নিতে বৃহস্পতিবার সকালে ( ১৯ জুন ) বুড়ির চর দানারদোল ঘাট থেকে ট্রলার যোগে মেঘনা নদীতে গেলেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা‌ বিএনপির সদ্য আহ্বায়ক  কমিটির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব । হঠাৎ করে বিএনপি নেতা কে নদীতে কাছে পেয়ে জেলেরা আনন্দিত হয়ে পড়ে এবং খুশিতে জেলেরা তাঁর প্রশংসায় মেতে উঠেন।এ সময় তিনি জেলেদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এবং  তাৎক্ষণিক কিছু আর্থিক সাহায্য  প্রদান করেন। ভবিষ্যতে ও তাঁদের পাশে থেকে সার্বিক সাহায্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

 জানা গেছে , আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬  (হাতিয়া) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর উদ্দিন রাজীব।‌‌ তাই তিনি দ্বীপ উপজেলা হাতিয়ায় ঈদের পর থেকে একটানা গণ সংযোগ চালিয়ে যাচ্ছেন।  হাতিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে ,ওয়ার্ডে , পৌরসভায়, এমনকি নিঝুম দ্বীপেও‌ তিনি গনসংযোগ করেছেন। এতে ব্যাপকভাবে মানুষের সাড়া পাচ্ছেন বলে জানান তাঁর গনসংযোগের সফর সঙ্গী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরেফিন আলী। তিনি বলেন, উদয়মান নেতা প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব হাতিয়ার স্থায়ী বাসিন্দা হওয়ায় এলাকায় রয়েছে তাঁর প্রচুর জনপ্রিয়তা।‌ তা ছাড়া তাঁর পিতা ছিলেন হাতিয়া উপজেলার একজন সুনামধন্য প্রধান শিক্ষক। নিজের যোগ্যতা ও দক্ষতার পাশাপাশি পিতার সততা ও সুখ্যাতি তাঁকে লক্ষ্যবস্তুতে টেনে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন ওই ছাত্রনেতা।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ