কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধান বীজ ও সার পেল ২৪৫০ জন কৃষক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধান বীজ ও সার পেলো২৪৫০ জন কৃষক। বুধবার ১৮ই জুন সকালে ভুরুঙ্গামারী উপজেলা কৃষি অফিস চত্বরে ধান বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব গোলাম ফেরদৌস। এ সময় ভূরুঙ্গামারী উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সরোয়ার তোহিদ, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি জনাব আনোরুল হক,।২০২৪- ২৫ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় রোপো আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা ও প্রান্তিক কৃষকদের মধ্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা দশটি ইউনিয়নের ২৪৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পাঁচ কেজি করে,ধান বীজ ও ১০ কেজি করে এম ওপি ও ১০ কেজি করে ডিএসপি সার বিতরণ করা হয়।এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ ও সুবিধাভোগী কৃষকেরাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস