লোহাগড়ায় ফুটপাত দখলে চরম জনদুর্ভোগ, প্রশাসনের কাছে অভিযোগ
নড়াইলের লোহাগড়া পৌর শহরের লক্ষীপাশা এলাকায় ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি করেছেন কিছু অসচেতন ব্যবসায়ী। এতে জরুরি যানবাহন চলাচলেও মারাত্মক বিঘ্ন ঘটছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
সচেতন ব্যবসায়ীদের পক্ষ থেকে লোহাগড়া থানাসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগকারীরা জানান, লক্ষীপাশা চৌরাস্তা থেকে লোহাগড়া বাজারগামী সড়কটি এমনিতেই ভাঙাচোরা। সামান্য বৃষ্টিতেই সেখানে কাদা জমে চলাচলে অসুবিধা হয়। তার ওপর সড়কের দুই পাশের ফুটপাত দখল করে মালামাল রাখায় চলাচলের পথ আরও সংকুচিত হয়ে পড়েছে।
স্থানীয় বাজার কমিটি ও আশপাশের সচেতন ব্যবসায়ীরা বারবার নিষেধ করা সত্ত্বেও অভিযুক্ত ব্যক্তিরা কোনো কর্ণপাত করছেন না বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে পথচারী, স্কুলগামী শিক্ষার্থী এবং রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলেও মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী