জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের উন্নয়ন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক
গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান। তাঁর সঙ্গে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে গোপালগঞ্জ শহরের নবীনবাগ হেলিপ্যাড সংলগ্ন এলাকায় নবনির্মিত ক্যাম্পাস পরিদর্শন করেন তাঁরা। এ সময় প্রতিষ্ঠানটির অবকাঠামো উন্নয়ন কাজ তদারকি করেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন।
ভালো মানুষ গড়ার প্রত্যয়ে গঠিত জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজে ইতোমধ্যে পাঠদান শুরু হয়েছে। নতুন ক্যাম্পাসে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নির্মাণ করা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য একটি মানসম্মত মঞ্চ এবং একটি নান্দনিক শহিদ মিনার।
শিক্ষার্থীদের জন্য আধুনিক ও গুণগত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ। এ সময় জেলা প্রশাসক শিক্ষা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর অগ্রগতি কামনা করেন এবং সংশ্লিষ্টদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ