ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১৯-৬-২০২৫ দুপুর ৩:৪৬

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় কুমিল্লায় তামাক বিরোধী প্রশিক্ষণ শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনস্বাস্থ্য ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম। এই সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন, জেলা সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামিম কুদ্দুস ভূইয়া।

এছাড়া কর্মশালায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা তামাকজনিত রোগের ভয়াবহতা তুলে ধরে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং স্বাস্থ্যসম্মত সমাজ গঠনে তামাকের ক্ষতিকর প্রভাব রোধে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা ও প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

এমএসএম / এমএসএম

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক