ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বাঘায় ইয়াবাসহ আটক ৪, উদ্ধার অজ্ঞাত ব্যক্তির মরদেহ


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ১৯-৬-২০২৫ দুপুর ৪:৫

রাজশাহীর বাঘা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত একাধিক অভিযানে মাদক ব্যবসায়ী ও মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট চারজনকে আটক করেছে এবং একটি অজ্ঞাতনামা মরদেহ।

১৮ জুন ২০২৫, মঙ্গলবার, বাঘা থানা পুলিশের একটি বিশেষ দল চক ছাতারী এলাকায় অভিযান চালায়। অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ জামাল উদ্দিন (৫০), পিতা- মৃত নফির উদ্দিন এবং মোঃ আলামিন ইসলাম (২৬), পিতা- মোঃ মজিবর, দু’জনেই সাং- চক ছাতারী, থানা-বাঘা, জেলা-রাজশাহী—এই দুই ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

অন্য একটি অভিযানে বাঘা থানা পুলিশের আরেকটি দল গ্রেফতার করে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ সাকিবুর রহমান সেখ, পিতা- আঃ মালেক সেখ, সাং- কেশবপুর, থানা- বাঘা, জেলা- রাজশাহী এবং নিয়মিত মামলার পলাতক আসামি সুজিত হালদার (৪২), পিতা- মৃত হারান চন্দ্র হালদার, সাং- জোতরঘু দশানীপাড়া, থানা-বাঘা, জেলা-রাজশাহী কে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

একই দিনে বেলা অনুমান ১১:৩০ মিনিটে বাঘা থানাধীন মনিগ্রাম বাজারে নির্মাণাধীন সরকারি হাটের সিঁড়ির মুখে অজ্ঞাত এক পুরুষ ব্যক্তির (বয়স অনুমান ৬৫) লাশ উদ্ধার করে পুলিশ।

লাশটি উদ্ধার করে অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত