ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নবীনগরে কৃষি ও পল্লী উন্নয়নে নতুন দিগন্ত: ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত


সফর মিয়া, নবীনগর photo সফর মিয়া, নবীনগর
প্রকাশিত: ১৯-৬-২০২৫ দুপুর ৪:৯

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে “পার্টনার” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হলো এক বিশেষ কংগ্রেস। বৃহস্পতিবার (১৯ জুন) কৃষক প্রশিক্ষণ হলে আয়োজিত এ অনুষ্ঠানে কৃষি ও পল্লী উন্নয়নের নতুন সম্ভাবনার দিক তুলে ধরা হয়।

PARTNER (Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience) প্রকল্পের এই কংগ্রেসে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও কৃষকেরা অংশ নেন।

কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি ছিলেন ইউএনও রাজিব চৌধুরী। তিনি বলেন, “খাদ্য নিরাপত্তায় কৃষি উৎপাদন ও সংরক্ষণের সমন্বয় জরুরি।”

বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা নাজমুল করিম, প্রকল্পের মনিটরিং অফিসার সারোয়ার জাহান, সমবায় কর্মকর্তা ইব্রাহিম খলিল ও প্রেস ক্লাব সভাপতি হোসেন শান্তি।

আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল—উন্নত কৃষি চর্চা, উচ্চফলনশীল জাত, নিরাপদ কৃষিপণ্য, ফার্মার স্মার্ট কার্ড ও বাজার বিশ্লেষণ সেবা।
আয়োজকরা জানান, এই কংগ্রেস কৃষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ