ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

নিখোঁজ মেয়েকে ফিরে পেতে মায়ের আকুতি


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২০-৬-২০২৫ দুপুর ২:৩৪

মায়ের সঙ্গে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন পিতৃহারা মানসিক ভারসাম্যহীন সনিয়া খাতুন (৩০)। সকালে ঘুম থেকে উঠে সনিয়াকে তার ঘরের ভেতরে না পেয়ে অসহায় মা শুরু করেন খোঁজাখুঁজি। আত্মিয় স্বজনের বাড়িতে সন্ধান না পেয়ে নিখোঁজ মেয়েকে ফিরে পেতে থানায় লিখিত অভিযোগ করেন মা হাসিনা বেগম।
ঘটনাটি ঘটেছে যশোরের অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের ডিএন মোড় নামক এলাকায়। মানসিক ভারসাম্যহীন সনিয়া খাতুন ডিএন মোড় এলাকার মৃত মান্নান ফকির ও হাসিনা বেগমের মেয়ে।
হাসিনা বেগম বলেন, ‘বুধবার (১৮ জুন) রাতের খাবার শেষে সনিয়া তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল ঘুম থেকে উঠে তাকে ঘরের ভেতর পাওয়া যায়নি। এরপর আত্মিয়-স্বজন পাড়াপ্রতিবেশীসহ সম্ভাব্যস্থানে খোঁজাখুঁজি করা হয়। কোথাও না পেয়ে বৃহস্পতিবার রাতে অভয়নগর থানায় মেয়ে নিখোঁজের লিখিত অভিযোগ করেছি।’
তিনি আরো বলেন, ‘নিখোঁজের সময় সনিয়ার পরনে ছিল আকাশি রঙের সালোয়ার ও কামিজ। গলায় খয়েরি রঙের জরি দেওয়া ওড়না এবং পায়ে ছিল পুথিযুক্ত স্যান্ডেল। তার গায়ের রঙ ফর্সা, উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, মুখম-ল গোলাকার, মাথায় লম্বা কালো চুল ছিল।’
মানসিক ভারসাম্যহীন মেয়ে নিখোঁজের পর থেকে মা হাসিনা বেগম পাগলপ্রায়। মেয়েকে ফিরে পেতে ঘুরছেন দ্বারে দ্বারে। তাই সন্ধান পেলে নিকটস্ত থানা অথবা ০১৪০৩-৬৪৩১৩৫ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, ‘নিখোঁজের অভিযোগ পাওয়ার পর তদন্তকাজ শুরু করা হয়েছে।’

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার