ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বড়লেখায় ব্যক্তিগত সফরে অবস্থান করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২০-৬-২০২৫ দুপুর ২:৪৮
অন্তর্বর্তী সরকারের বাণিজ্য, বস্ত্র, পাট ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন তিন দিনের ব্যক্তিগত সফরে মৌলভীবাজারের বড়লেখায় অবস্থান করছেন। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন পরিবারের অন্যান্য সদস্যরা।
 
জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে পারাবত ট্রেনযোগে তিনি মৌলভীবাজারের বড়লেখার উদ্দেশে যাত্রা করেন। দুপুর ১২টায় কুলাউড়া জংশন স্টেশন পৌঁছে যাত্রাবিরতি শেষে কড়া নিরাপত্তা ব্যবস্থায় সড়ক পথে বড়লেখায় আকিজ গ্রুপের মালিকানাধীন বাহাদুরপুর চা বাগানের উদ্দেশে রওনা দিয়ে সোয়া ১টায় চা বাগানের চেয়ারম্যান বাংলোয় পৌঁছেন।
 
শনিবার বিকাল পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে তিনি অবস্থান বড়লেখায় অবস্থান করবেন। ওই দিন বিকেল সাড়ে ৪টায় কুলাউড়া জংশন স্টেশন থেকে পারাবত ট্রেনযোগে ঢাকায় ফিরবেন।
 
সফরসঙ্গী ব্যক্তিগত কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বড়লেখায় বাহাদুরপুর চা বাগানে অবস্থানকালে সেখানে তিনি মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা করতে পারেন।  
 
বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বৃহস্পতিবার বিকেলে জানান, বড়লেখায় বাণিজ্য উপদেষ্টা আসা এটা কোনো সরকারি সফর নয়। এটা উনার একান্ত ব্যক্তিগত সফর। বৃহস্পতিবার দুপুর থেকে শনিবার বিকাল পর্যন্ত পরিবারের সদস্যদের নিয়ে বড়লেখায় অবস্থান করবেন তিনি। তার সার্বিক নিরাপত্তায় পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন তৎপর রয়েছে।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা