গোপালগঞ্জে কৈশোর উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাণের উচ্ছ্বাস
বিজ-এর উদ্যোগে এবং পিকেএসএফ-এর সহযোগিতায় ‘তারুণ্যের বিনিয়োগ, টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্যে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে কৈশোর উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ওহাব আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লাকসানা লাকী, জেলা কালচারাল অফিসার ফারহানা কবীর সিফাত, উপজেলা সমবায় অফিসার মোঃ এনামুল হক তালুকদার, বিজ-এর সহকারী পরিচালক মিজানুর রহমান, পত্রিকা সম্পাদক শেখ মোস্তফা জামানসহ স্থানীয় শিক্ষক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলায় গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অংশ নেয়া ১০টি স্টলে প্রদর্শিত হয় উদ্ভাবনী কার্যক্রম, কৈশোর পাঠাগার, স্বাস্থ্য সেবা, পরিবেশ সচেতনতা, সবজি চাষ, সহমর্মিতা ও কৈশোরকালীন যত্নবিষয়ক নানা উপকরণ।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে ১০০ মিটার দৌড় ও ম্যারাথনের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষ হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে। স্থানীয়রা জানান, এমন আয়োজন কিশোর-কিশোরীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলছে এবং সচেতনতা তৈরি করছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ