হাটহাজারীতে স্লুইসগেট নির্মাণ বন্ধে জনদুর্ভোগ, সচেতন নাগরিকদের প্রতিবাদ সমাবেশ
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের চেংখালী খালে পুনর্নির্মাণাধীন স্লুইসগেটের কাজ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে গনজমায়েত ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জুন) বিকাল সাড়ে ৩টায় মেখল-গড়দুয়ারা সচেতন নাগরিক পরিষদের ব্যানারে স্লুইসগেট এলাকাতেই এ প্রতিবাদ সমাবেশ হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সদস্য মাওলানা জাকারিয়া নোমান ফয়জি এবং যৌথ সঞ্চালনা করেন সদস্য মোরশেদ ও দেলোয়ার।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক খোরশেদ আলম শিমুল। প্রধান অতিথির বক্তব্য দেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মেখল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদুল আলম, মোহাম্মদ ইসমাঈল, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম ভুট্টো, জি এম সাইফুল, হাসান মাস্টার, জসিম মেম্বার, আলমগীর সওদাগর, শাহ আলম মাস্টারসহ গড়দুয়ারা ও মেখল ইউনিয়নের শত শত স্থানীয় বাসিন্দা।
বক্তারা জানান, প্রায় ৯০% কাজ সম্পন্ন হওয়ার পরও জনৈক রফিক ও মিনু আকতার নামক দুই ব্যক্তি পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে মামলা করলে গত ১৪ মে থেকে কাজ বন্ধ হয়ে যায়। এর ফলে জোয়ারের পানি প্রতিদিন হালদা নদী থেকে লোকালয়ে প্রবেশ করে, সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। ক্ষতিগ্রস্ত হচ্ছেন মৎস্যচাষী ও কৃষকরা।
বক্তারা ২৯ জুনের মধ্যে স্লুইসগেট নির্মাণ কাজ পুনরায় শুরুর দাবি জানিয়ে বলেন, অন্যথায় আগামী ৩০ জুন উপজেলা প্রশাসনের সামনে মানববন্ধন ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান