ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বড়লেখায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময় সভা


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২১-৬-২০২৫ দুপুর ৪:২৫

মৌলভীবাজারের বড়লেখায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ও বড়লেখা প্রেসক্লাবের অর্ন্তভুক্ত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বড়লেখা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা। 

শুক্রবার (২০ জুন) রাত ৯ টায় থানা কমপ্লেক্সে ওসির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত (১৪ জুন) তিনি বড়লেখা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। মতবিনিময়কালে সাংবাদিকরা ওসির কাছে উপজেলায় মাদক, জুয়া, চোরাচালান সহ নানা সমস্যা তোলে ধরে তা সমাধানের পরামর্শ দেন।   
  
পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে নবাগত ওসি মাহবুবুর রহমান মোল্লা বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা ও অপরাধ নির্মূল করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এজন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। তিনি আশা করেন অপরাধ দমনে সাংবাদিকরা সবসময় পুলিশের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। বস্তনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে একজন সাংবাদিক মানবিক সমাজ গঠন ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। তিনি জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নির্মূলে পুলিশ-সাংবাদিক এক হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্তিত ছিলেন বড়লেখা থানার সেকেন্ড অফিসার এস.আই রতন কুমার হাওলাদার। অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমদ, কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, প্রচার সম্পাদক তপন কুমার দাস, দপ্তর সম্পাদক এ. জে লাভলু, প্রেসক্লাবের কার্যকরী সদস্য আজাদ বাহার জামালী, লিটন শরীফ, মস্তফা উদ্দিন, সদস্য তাহমীদ ইশাদ রিপন, আশফাক আহমদ, ফয়সাল মাহমুদ, সিরাজুল ইসলাম রিপন, রেদোয়ান আহমদ রুম্মান প্রমুখ।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা