সুবলের জীবনে স্বস্তি, টিউবওয়েল বসলো সৌদি প্রবাসীর সহায়তায়
বাঘা উপজেলার বলিহার গ্রামের হতদরিদ্র সুবল সরকারের ঘরে যেন স্বস্তির পরশ এনে দিল এক ফেসবুক পোস্ট। ‘আগামীর বাঘা’ নামক একটি স্থানীয় ফেসবুক গ্রুপে সজিব আহমেদ নামের এক তরুণ “সুবল সরকার এখনও পুকুরের পানি খেয়ে জীবন কাটান” শিরোনামে একটি পোস্ট দেন।
পোস্টের কিছুক্ষণের মধ্যেই ব্যাপক সাড়া পড়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। মানবতার দিক বিবেচনা করে অনেকেই এগিয়ে আসেন সাহায্য নিয়ে। এর মধ্যেই সৌদি প্রবাসী এক সহৃদয় ব্যক্তি তাৎক্ষণিকভাবে সুবলের জন্য একটি টিউবওয়েল বসানোর দায়িত্ব নেন।
আজ সেই টিউবওয়েলটি বসানো সম্পন্ন হয়েছে সজিব আহমেদের সরাসরি তত্ত্বাবধানে। এতে সুবলের পরিবারে ফিরে এসেছে বিশুদ্ধ পানির নিশ্চয়তা ও সামান্য স্বস্তি।
সুবল বলেন, “হঠাৎ গতকাল সজিব আমার বাগানে এসে কিছু ছবি তুলে নিয়ে যায়। আর আজকে টিউবওয়েল নিয়ে এসে বসিয়ে দিল। আমি তো ভাবতেও পারিনি এত দ্রুত এটা হবে। ঈশ্বর যেন সজিবকে এবং যারা সাহায্য করেছে, তাদের আরও অনেক মানুষের পাশে দাঁড়ানোর শক্তি দেন।”
এই ঘটনা আবারও প্রমাণ করল, সঠিক মাধ্যম ও সদিচ্ছা থাকলে মানবতার জয় হয়। ফেসবুক পোস্ট থেকে জীবনের মৌলিক প্রয়োজন পূরণ—এ যেন এক দৃষ্টান্ত।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান