মানিকগঞ্জে সেলফি পরিবহনের বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মানিকগঞ্জে সেলফি পরিবহনের একটি বাস চাপায় তারা মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ জুন) সকাল ৮টার দিকে মনিকগঞ্জের সদর উপজেলার চরখণ্ড গোলড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তারা মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের জাগীর গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে।
গোলড়া হাইওয়ে থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তারা মিয়া মোটরসাইকেল করে কর্মস্থলে যাচ্ছিলেন। চরখণ্ড গোলড়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী সেলফি পরিবহনের যাত্রীবাহী বাস পেছন থেকে তাঁর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল সারোয়ার বলেন, সকালে সেলফি পরিবহনের বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার