বিএনপি তিন শ’ নয়, তিন হাজার আসন হলেও প্রার্থী দিতে পারে: হেলেন জেরিন খান
বিএনপি তিন শ’ নয়, তিন হাজার আসন হলেও প্রার্থী দিতে পারবে। তবে যারা ত্যাগী ও কর্মীবান্ধন তাদেরই নির্বাচনী টিকিট দিবেন তারেক রহমান। আগামীর জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করবেন কিনা, এমন প্রশ্নের জবাবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন রেজিন খান শনিবার দুপুরে মাদারীপুর পৌর এলাকার চরমুগরিয়া কমিউটিনি সেন্টারে মাদারীপুর-২ নির্বাচনী আসনে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও
মতবিনিময় সভায় একথা বলেন। হেলেন জেরিন খান বলেন, বিএনপি একটি মহাসমুদ্রের মতো একটি দল। যেখানে দীর্ঘ ১৭ বছর অসংখ্যা নেতা-কর্মী গুম খুন হয়েছে, এলাকা ছাড়া হয়েছে। তবু কিন্তু তারা দল ছেড়ে যায়নি। নেতা-কর্মীরা খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশ মতো কাজ করে গেছে। ফলে জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে একাধিক নেতা-কর্মী তৈরি হয়েছেন। তাদের মধ্যে অসংখ্যা নেতা-কর্মী জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখেন। ফলে তিন শ’ কেন, তিন হাজার আসন হলেও প্রার্থী দিতে পারবে। নেতা-কর্মীর অভাব হবে না। তবে যোগ্য ও নিষ্ঠাবাদদেরই মনোনয়ন দেয়া হবে।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, জেলা কৃষকদের সদস্য সচিব অহিদুজ্জামান খান ,যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন প্রমুখ। এসময় হেলেন জেরিন জেলার সমস্যা ও সম্ভবনা নিয়ে সাংবাদিকদের সাথে উন্মুক্ত আলোচনা করেন। সভায় জেলা ও উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু