ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ ঘোষণা


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২১-৬-২০২৫ বিকাল ৫:২২

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশের তরুণ সমাজের মাঝে শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও দ্বীনী দায়িত্ববোধ জাগিয়ে তুলতে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ আয়োজনের ঘোষণা দিয়েছে। কেন্দ্রীয় স্পোর্টস বিভাগের তত্বাবধানে ২০ জুন থেকে ৩৬ জুলাই (৫ আগস্ট) পর্যন্ত দেশব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

এতে অঞ্চলভিত্তিক আন্ত:শাখা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। অঞ্চলে চ্যাম্পিয়ন দল দ্বিতীয় পর্বে খেলার সুযোগ পাবে। ৫ আগস্টের মধ্যে জাতীয় পর্যায়ে সেমিফাইনাল ও ফাইনাল খেলা সম্পন্ন হবে।

জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা এবং রানারআপ দলকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা পুরস্কৃত করা হবে।

এ টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য হলো জুলাই শহীদদের স্মৃতি ধারণ ও জুলাইয়ের চেতনা তরুণ প্রজন্মের মাঝে জাগ্রত রাখা। তাদের আত্মত্যাগের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি আদর্শবান সমাজ গঠনে ভূমিকা রাখাই ছাত্রশিবিরের মূল লক্ষ্য।

ছাত্রশিবির মনে করে, এমন ক্রীড়া আয়োজন তরুণ সমাজের শারীরিক উৎকর্ষ, মননশীলতা ও ইসলামী মূল্যবোধ চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা