ভূরুঙ্গামারীতে ‘শিক্ষক বাড়ি’ উদ্বোধন: সম্মিলিত শিক্ষক পরিষদের নতুন দিগন্ত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সম্মিলিত শিক্ষক পরিষদের নিজস্ব কার্যালয় ‘শিক্ষক বাড়ি’। শনিবার (২১ জুন) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত এই অফিসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব গোলাম ফেরদৌস।
সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি বাবুল আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও কুড়িগ্রাম জেলা জামায়াতের সাবেক আমির আজিজুর রহমান স্বপন এবং অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক কাজী গোলাম মোস্তফা।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী ইনছাফুল হক সরকার। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সম্মিলিত শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মুকুল।
উপজেলার দশটি ইউনিয়নের বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রায় ১,৪০০ শিক্ষককে নিয়ে ২০২২ সালে গঠিত হয় ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’। সংগঠনটি সকল স্তরের শিক্ষক সমাজের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে।
‘শিক্ষক বাড়ি’ উদ্বোধনের মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ