ভূরুঙ্গামারীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
শনিবার (২১ জুন) দুপুরে ভূরুঙ্গামারী সরকারি কলেজের হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত কুড়িগ্রাম কার্যালয় ও ভূরুঙ্গামারী দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব সাইফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুপ্রক সভাপতি ওয়াজেদ আলী সরকার।
বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জনাব হাফিজুর রহমান মন্ডল।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন ভূরুঙ্গামারী মহিলা কলেজের প্রভাষক শহিদুল ইসলাম। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রভাষক দেবদাস চন্দ্র কুন্ড ও হেলেনা আক্তার হ্যাপি।
বিতর্কের বিষয় ছিল: “কেবল কঠোর শাস্তির মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়”। প্রতিযোগিতায় ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেরা বক্তা নির্বাচিত হন ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম আহমেদ।
পরবর্তীতে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ