ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বকশীগঞ্জে ৫ সাংবাদিককে হত্যার হুমকি


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ২২-৬-২০২৫ দুপুর ১:৪

জামালপুরের বকশীগঞ্জে সংবাদ সংগ্রহের সময় পাঁচ সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশের বিরুদ্ধে। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক আল মোজাহিদ বাবু।

শনিবার (২২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।

জানা যায়, স্থানীয় সরকার ও এডিপির (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) অর্থায়নে বগারচর ইউনিয়নের ঘাষিরপাড়া সাত্তার খলিফার বাড়ি থেকে সামাদ হাজীর বাড়ি পর্যন্ত ৯ লাখ ৩ হাজার টাকা ব্যয়ে একটি রাস্তা নির্মাণ কাজ চলছিল। অভিযোগ রয়েছে, সেখানে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছিল।

রাস্তাটির নির্মাণ কাজ সরেজমিনে পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হন প্রকল্প সভাপতি ও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ। তিনি দৈনিক নয়া দিগন্তের আল মোজাহিদ বাবু, দৈনিক ভোরের বাণীর আমিনুল ইসলাম, একুশে বাণীর বাধন মোল্লাহ, জামালপুর বার্তার ইমরান সরকারসহ পাঁচ সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করা হয়। এ সময় তিনি তাদের মোবাইল ও ক্যামেরা কেড়ে নেওয়ারও চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় সাংবাদিকরা রক্ষা পান।

ঘটনার পর ২১ জুন রাতেই আল মোজাহিদ বাবু বাদী হয়ে বকশীগঞ্জ থানায় সোহেল রানা পলাশের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন।

এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ বলেন, “ঘটনাস্থলে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। ওই সময় সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ করা ঠিক হয়নি। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত।”

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, “অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এমএসএম / এমএসএম

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা