ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

লালমাইয়ে আট রুমে তালা, তথ্য জানতে চাইলে সাংবাদিককে মামলার হুমকি উপজেলা প্রকৌশলীর


লালমাই (কুমিল্লা) প্রতিনিধি photo লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ২২-৬-২০২৫ দুপুর ১:৬

কুমিল্লার লালমাই উপজেলা পরিষদের নতুন ভবনের দ্বিতীয় তলায় আটটি কক্ষে তালা দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলী সাবরীন মাহফুজের বিরুদ্ধে। ঘটনাস্থলে তথ্য জানতে গেলে এক সাংবাদিককে মামলার হুমকি দিয়েছেন তিনি। এ নিয়ে উভয় পক্ষই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শনিবার (২১ জুন) বিকেলে উপজেলার নতুন ভবনে গিয়ে দেখা যায়, দ্বিতীয় তলার আটটি কক্ষে ‘এলজিইডি’ লেখা সমন্বিত স্টিকার লাগানো ও কক্ষগুলো তালাবদ্ধ। বিষয়টি জানতে চাইলে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ক্ষুব্ধ আচরণ করেন প্রকৌশলী সাবরীন মাহফুজ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দৈনিক সংবাদ পত্রিকার লালমাই প্রতিনিধি মাসুদ রানা ও কয়েকজন সাংবাদিক তালাবদ্ধ কক্ষগুলো নিয়ে প্রকৌশলীর কাছে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে বলেন, "আমি প্রকিউরমেন্ট এন্টিটি সেক্রেটারি, এই ভবনের ভাগাভাগি আমি ঠিক করবো। ইউএনও শুধু স্বাক্ষর করবেন।" এক পর্যায়ে তিনি সাংবাদিকদের বিরুদ্ধে মামলার হুমকি দেন। উপস্থিত সাংবাদিকরা ঘটনাটির ভিডিও ধারণ করেন।

ঘটনার পর সাংবাদিক মাসুদ রানা লালমাই থানায় সাধারণ ডায়েরি করেন। অপরদিকে প্রকৌশলী সাবরীন মাহফুজও থানায় জিডি করেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সাবরীন মাহফুজ বলেন, "আমি প্রকিউরমেন্ট এন্টিটির সেক্রেটারি। আমাকে না জানিয়ে ইউএনও ভবনে উঠেছেন, বিষয়টি নিয়ে ব্যবস্থা নিচ্ছি।"

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, "দুই পক্ষই সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।"

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কক্ষ বরাদ্দ কমিটির সভাপতি হিমাদ্রি খীসা বলেন, “নতুন ভবনে এখনো বিদ্যুৎ, পানি সম্পূর্ণভাবে সংযুক্ত হয়নি। তাই কাউকে এখনও কোনো অফিস কক্ষ বরাদ্দ দেওয়া হয়নি। নির্মাণ কাজ শেষ হলে কক্ষ বরাদ্দ দেওয়া হবে।”

এমএসএম / এমএসএম

লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ

বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত

লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত

মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ

খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২

কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার

মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি

কুমিল্লায় জলাবদ্ধতার মধ্যেও থেমে নেই পরীক্ষা, নৌকায় চড়ে কেন্দ্রে শিক্ষার্থীরা