মানিকগঞ্জে ডিবির অভিযানে গাঁজা গাছসহ যুবক গ্রেফতার
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছসহ মোঃ ফয়সাল মিয়া ওরফে বিজয় (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার রাত ৯টার দিকে উপজেলার সাইজাল বরুন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফয়সাল মিয়া ওই এলাকার মো: মোজাম্মেল হকের ছেলে।
ডিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সাল মিয়া তার নিজ বাড়িতে গোপনে গাঁজার চারটি গাছ রোপণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল এসআই মো. আবুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে নিজ বসতঘরের দক্ষিণ পাশে পাকা টয়লেটের ছাদ থেকে গাঁজার গাছসহ আটক করে। উদ্ধার হওয়া গাঁজা গাছের বাজারমূল্য আনুমানিক ২০ হাজার টাকা।
মানিকগঞ্জ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, মাদকবিরোধী অভিযানে চারটি গাঁজার গাছসহ ফয়সাল মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার