কুতুবদিয়ার ব্যবসায়ী তারেক হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামের পতেঙ্গা থেকে গ্রেফতার
কুতুবদিয়ায় ব্যবসায়ী তারেক হত্যাকাণ্ডে দায়ের করা মামলার পলাতক এজাহারনামীয় আসামি মো. আনিছুল ইসলাম তুষার ওরফে মইন্না/বাবু (২৩) কে চট্টগ্রাম শহরের পতেঙ্গা এলাকা থেকে গ্রেফতার করেছে কুতুবদিয়া থানা পুলিশ।
রবিবার (২২ জুন) কুতুবদিয়া থানার এসআই (নিঃ) মো. জয়নাল আবদীনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
আসামি তুষার কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কুইল্যার পাড়ার বাসিন্দা নুরুল ইসলাম ওরফে নুর ছালামের ছেলে।
তার বিরুদ্ধে কুতুবদিয়া থানায় মামলা নং-০২, তারিখ ০৭/০৬/২০২৪, জিআর নং-৫৪, দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার আসামিকে কক্সবাজার আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২