ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বড়লেখায় দিনমজুর হত্যা: দুই মাসেও রহস্য উদঘাটন হয়নি


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২২-৬-২০২৫ বিকাল ৫:২৬

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের বারহার গ্রামের দিনমজুর সালাহ উদ্দিন হত্যাকাণ্ডের দুই মাস পার হলেও এখনও ক্লু উদ্ঘাটিত হয়নি। মামলার তদন্ত কর্মকর্তা প্রকৃত আসামিদের সনাক্ত বা গ্রেফতার করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিতে নিহতের স্বজন ও এলাকাবাসী মানববন্ধন করেছেন।

রোববার (২২ জুন) দুপুরে বড়লেখা পৌর শহরে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নিহতের স্বজন ও স্থানীয়রা অংশ নেন। মানববন্ধন শেষে তারা বড়লেখা থানার ওসির কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

নিহতের ভাগ্নে ইকবাল জাফরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য ছৈদ আলী, আব্দুল হালিম, ইউনিয়ন জামায়াতের সভাপতি মুজিবুর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুস সামাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, নিহতের বাবা কমর উদ্দিন, চাচা পারভেজ আসুক, ছোট ভাই আমির উদ্দিন, ভগ্নিপতি হাফিজ বেলাল আহমদসহ অনেকে।

বক্তারা বলেন, ১৮ এপ্রিল রাত থেকে ১৯ এপ্রিল বিকেলের মধ্যে সালাহ উদ্দিনকে নির্মমভাবে হত্যা করে লাশ রাতখাল নদীতে ফেলে দেওয়া হয়। পরদিন বিকেলে তার লাশ নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা স্বজনদের খবর দেন। পরে নিহতের ভাই আমির উদ্দিন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।

তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রউফ মামলার পর চারজনকে আটক করলেও রহস্যজনকভাবে তিনজনকে ছেড়ে দেন। শুধুমাত্র আফজাল হোসেনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয় এবং তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়। নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হলেও এই মোবাইলটি কিভাবে এবং কার মাধ্যমে আফজালের হাতে গেল তা নিয়েও রহস্য রয়ে গেছে।

স্বজনদের অভিযোগ, মামুন হোসেন নামে এক সিএনজি চালক যিনি প্রায় প্রতিদিন সালাহ উদ্দিনকে সঙ্গে নিয়ে গ্যাস আনতে যেতেন, ঘটনার দিন তিনি কেন তাকে নেননি এবং কেন তাকে আইনের আওতায় আনা হয়নি, সে বিষয়েও কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। মামুনকে আটক করেও পরে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা নিহতের স্বজনদের অভিযোগ ও তথ্য আমলে না নিয়ে তদন্ত কার্যক্রম চালাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বড়লেখা থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান জানান, স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম নতুন করে মূল্যায়ন করা হবে। প্রয়োজনে তদন্ত কর্মকর্তাও পরিবর্তন করা হতে পারে।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা