নাঙ্গলকোটে ৮ কিলোমিটার সড়কের বেহাল দশায় চরম ভোগান্তি
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার তিন ইউনিয়নের ৮ কিলোমিটার সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছে পথচারী ও এলাকাবাসী স্কুল কলেজের শিক্ষার্থীরাও । কার্পেটিং উঠে তৈরি হয়েছে ছোট বড় গর্ত, খানাখন্দে ভরা সড়কে ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল করছে ছোট -বড় যানবাহন যে কোন সময় দূর্ঘটনার আশংকা বিরাজ করে স্থানীয়দের মাঝে । বর্ষা মৌসুমে কাদা আর শুকনো দিনে ধুলায় অতিষ্ঠ হয় পড়ে জনজীবন।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে সড়কগুলো চলাচলের অনুপযোগী হলেও সংস্কারে নেওয়া হয়নি কোনো কার্যকর উদ্যোগ। উপজেলার মৌকরা ইউনিয়নের গোমকোট বাজার থেকে ডিপজল হয়ে বাগমারা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার, জোড্ডা পূর্ব ইউনিয়নের হাসানপুর বাজার থেকে বাইয়ারা বাজার পর্যন্ত ২ কিলোমিটার এবং জোড্ডা পশ্চিম ইউনিয়নের ঘোড়াময়দান থেকে গোহারুয়া রাস্তার মাথা পর্যন্ত ৩ কিলোমিটার সড়কের পিচ উঠে গিয়ে চলাচল অতি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
প্রতিদিন এসব সড়কে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং যানবাহন চলাচল করলেও সংস্কারের কোন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা বলে অভিযোগ স্থানীয়দের।
ঘোড়াময়দান এলাকাবাসী বলেন, বছরের পর বছর ধরে রাস্তাটির এই দুরবস্থা। অনেকবার বলা হয়েছে স্থানীয় জনপ্রতিনিধিদের, কেউ কর্ণপাত করেননি। বর্ষাকালে এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে যাওয়াটা অকল্পনীয়।
এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা প্রকৌশলী অহিদুর রহমান সিকদার বলেন, ঘোড়াময়দান এলাকার সড়কের কাজের জন্য ইস্টিমেট তৈরি করা হয়েছে। হাসানপুরের সড়কের বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ এলে কাজ শুরু হবে। গোমকোট সড়ক সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, চলতি অর্থবছরে পুরো উপজেলায় ২০০ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ এলে পর্যায়ক্রমে সব কাজ করা হবে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড
পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ
হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন