ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ক্ষেতলালে গণজমায়েতের মাধ্যমে উপকারভোগীদের শুনানি গ্রহণ


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ২৩-৬-২০২৫ দুপুর ১২:২৬

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়ন পরিষদে ভিডব্লিউডি ২০২৫-২৬ চক্রের উপকারভোগীদের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল ১০টা থেকে বড়তারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গণজমায়েতের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে এই শুনানি অনুষ্ঠিত হয়।

আবেদনকারীদের উপস্থিতিতে দিনব্যাপী চলে তথ্য যাচাই-বাছাই। এতে ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে আসা ১০২৩ জন আবেদনকারীর মধ্যে যাচাই শেষে ৪৪০ জনকে উপকারভোগী হিসেবে নির্বাচিত করা হয়। নির্বাচিতরা প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন।

শুনানিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিস আল জিনাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল হক, বড়তারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর সাকিল আহমেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. পারভেজ, আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ফারুক হোসেন, ইউনিয়ন পরিষদ সচিব দেওয়ান মুহাম্মদ ফজলে রাব্বি, হিসাব সহকারী রক্সি ও ইউপি সদস্যবৃন্দ।

প্রকৃত দরিদ্র ও উপযুক্ত ব্যক্তিদের সহায়তা প্রদানে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ