ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় মনির কসমেটিক্সের গোডাউনে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ১৪-৯-২০২১ রাত ৮:৬

রাজবাড়ীর পাংশায় প্রসিদ্ধ কসমেটিক্স ব্যবসা প্রতিষ্ঠান মনির কসমেটিক্সের গোডাউনে অভিযান পরিচালনা করেছে রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে গোডাউন থেকে দুলহান কেশ নামক ৮৯০ পিস অবৈধ তেল, ১৭৫ বোতল যৌন উত্তেজক ওষুধ এবং ১৩ হাজার ২০০ পিস অবৈধ টেস্টি স্যালাইন জব্দ করা হয়। 

এ সময় ভ্রাম্যমান আদালতে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার আইনের ৪১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম। অভিযানে পাংশা মডেল থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। 

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়