অভয়নগরে ঘেরে পড়ে বৃদ্ধের মৃত্যু, ১৮ঘন্টা পর লাশ উদ্ধার
যশোরের অভয়নগর উপজেলার চেংগুটিয়া গ্রামে নিজ ঘেরে পড়ে মোঃ ওমর আলী (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজের একদিন পর আজ (২৩ জুন) সকালে তার মৃতদেহ উদ্ধার করেছে স্বজনেরা।
পরিবারর সূত্র জানায়, শনিবার (২২ জুন) বিকেল ৫টার দিকে ওমর আলী নিজ ঘেরে কাজ করতে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। তার স্ত্রী মরজিনা বেগম জানান, “আমার স্বামী আগেও তিনবার স্ট্রোক করেছিলেন। গতকাল আসরের নামাজের পর থেকেই অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ সকালে মজুমদার মিলের পেছনে আমাদের নিজস্ব ঘেরের ভেতরে তার মৃতদেহ ভেসে উঠতে দেখি।” তিনি আরো বলেন,আমার স্বামীর কোন শত্রু ছিল না এবং এটি স্বাভাবিক মৃত্যু বলেই তিনি মনে করছেন। নিহত ওমর আলী চেংগুটিয়া বুড়োর দোকান এলাকার মৃত মোসলেম গাজীর ছেলে।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, “মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা রুজু করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।”
ওমর আলীর এই আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত