ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

মহাকাল স্কুলের দীর্ঘ ২৬ বছরের কর্মজীবন শেষ করলেন শ্রীপতি সাহা


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২৩-৬-২০২৫ দুপুর ২:১৭
যশোরের অভয়নগরের ঐতিহ্যবাহী মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজে দীর্ঘ ২৬ বছর ধরে কর্মরত অফিস সহায়ক (চতুর্থ শ্রেণি) শ্রীপতি সাহার অবসর উপলক্ষে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন রবিবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত কলেজের অধ্যক্ষ মোঃ ফাইসাল রশিদ। শিক্ষক মোঃ আবুল হোসেন গাজীর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি মোঃ শাহাজাহান সিরাজ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অভিভাবক সদস্য আব্দুল আলীম, শিক্ষক প্রতিনিধি খান এ মজলিস, সহকারি অধ্যাপক রেখা রানী সরকার, জ্যেষ্ঠ প্রভাষক অসীম কুমার বিশ্বাস, সমেশ কুমার মন্ডল, রমজান আলী, দেব কুমার ঘোষ এবং সহকারি প্রধান শিক্ষক সুভাষ কুমার বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আবুল হাসান, আবু সাঈদ ও সাঈদ বিন রহমান। বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র জাকির হোসেন হৃদয়, দশম শ্রেণীর শিক্ষার্থী সোনালি ফাতেমা এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ফাহিম উদ্দিন।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সহকর্মী রফিকুল ইসলাম নিজস্ব লেখা একটি বিদায় সংগীত পরিবেশন করেন, যা পুরো অডিটোরিয়ামকে আবেগে ভাসিয়ে তোলে। কান্নাজড়িত কণ্ঠে শ্রীপতি সাহা তাঁর কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন।
উল্লেখ্য, শ্রীপতি সাহা ১৯৯৯ সালের ১২ মে প্রতিষ্ঠানটিতে যোগদান করেন এবং ২০২৫ সালের ১ জুন আনুষ্ঠানিকভাবে অবসরে যান। তাঁর নিষ্ঠা, সততা ও আন্তরিকতার জন্য শিক্ষক, শিক্ষার্থী এবং সহকর্মীদের কাছে তিনি ছিলেন একজন প্রিয় মুখ।

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার