ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে আওয়ামীলীগ ও যুবলীগের ৬ নেতাকর্মী গ্রেফতার


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৬-২০২৫ দুপুর ৩:৪৬

কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কচাকাটা থানা পুলিশ। সোমবার (২৩ জুন) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। চলতি বছরের ১৭ জানুয়ারির একটি মামলায় গ্রেফতার হন তারা। এর আগে রোববার গভির রাতে অভিযান চালিয়ে এসব নেতাকর্মীকে আটক করে পুলিশ। 

গ্রেফতার হওয়া নেতাকর্মীরা হলেন নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের টেপারকুটি হাজিপাড়া গ্রামের বকছার আলীরে ছেলে কেদার ইউনিয়ন আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক নুরুল হক  দুলু, একই ইউনিয়নের টেপারকুটি মোল্লা পাড়ার মৃত আঃ মজিদ মিয়ার ছেলে সাবেক ইউপি সদস্য ও আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি মোজাম্মেল হক মন্টু, একই ইউনিয়নের গোলেরহাট গ্রামের বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে ছাত্রলীগের কর্মী বেলাল হোসেন এবং ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পশ্চিম কেদার গ্রামের মৃত সুজাব আলী খানের ছেলে বলদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু তারে খান ও একই গ্রামের মৃত আঃ জলিলের ছেলে বলদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও যুবলীগ কর্মী ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের মৃত ওমর আলীর ছেলে এরশাদুল  আলম। 

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম  বিষয়টি নিশ্চিৎ করে জানান, গ্রেফতাকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার

রাণীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘোড়ায় চড়ে রালিতে এমপি রেজু