ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভূমি অফিসে ৩২টি পদ শূন্য, চরম ভোগান্তিতে উপজেলাবাসী


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২৩-৬-২০২৫ দুপুর ৩:৪৮
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস গুলোতে দীর্ঘদিন ধরে ৩২টি শুন্য পদ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নে দীর্ঘ চার মাস ধরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা না থাকায় ঐ ইউনিয়নের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ভুরুঙ্গামারী উপজেলা ভূমি অফিস সূত্রে  জানা যায়, অফিস গুলোতে ৫৬ টি পদ মঞ্জুরীকৃত রয়েছে। এর মধ্যে সহকারী কমিশনার (ভূমি)কানুনগো, প্রধান সহকারী কাম হিসাব রক্ষক (প্রেষণে জেলা প্রশাসকের কার্যালয় সংযুক্ত), সার্ভেয়ার, সার্টিফিকেট সহকারী, ক্রেডিট চেকিং  কাম সায়রাত সহকারী(২জন),অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা(৬জন),ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা (৪জন), প্রসেস সার্ভেয়ার (২জন) যার মধ্যে একজন জেলা প্রশাসকের কার্যালয়ে প্রষনে  কর্মরত ),অফিস সহায়ক (১০জন) যার মধ্যে একজন জেলা প্রশাসকের কার্যালয়ে প্রষণে কর্মরত), ও চেইনম্যান (২জন) এই পদ গুলো শূন্য রয়েছে। ৫৬টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ২৪ জন। উপজেলা দশটি ইউনিয়নের মধ্যে (১০ জন) ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তার স্থলে আছেন মাত্র ৪ জন। গত চার মাস ধরে চর ভূরুঙ্গামারী ইউনিয়ন ভূমি অফিস বন্ধ থাকায় স্থানীয় এলাকাবাসী খাজনা ও খারিজ সংক্রান্ত যাবতীয় কাজ করতে না পারায় ঐ ইউনিয়নের জনসাধারণ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। চর ভূরুঙ্গামারী ইউনিয়নে শামসুল হক ও রশিদুল ইসলাম জানান, প্রয়োজনে তাদের জমি বিক্রি করা দরকার। কিন্তু খারিজের জন্য গত তিন মাস ধরে স্থানীয় ভূমি অফিসে ঘোরাঘুরি করলেও তহসিলদার না থাকায় তারা জমি খারিজ করতে পারছেন না।চর ভূরুঙ্গামারী ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিন বলেন, তহশীলদার না থাকায় এই ইউনিয়নের জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, অপরদিকে সরকারও বিপুল পরিমাণ রাজত্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা,(ইউএনও) জনাব গোলাম ফেরদৌস বলেন,শূন্য পদে পদায়ন করার ক্ষমতা তার নেই। তবে বিষয়টি নিয়ে একাধিকবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে। 

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার