ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বড়লেখার লাতু সীমান্তে আরও ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৬-২০২৫ দুপুর ৩:৫০

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে পের ১৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (২৩ জুন) সকাল ৭ দিকে লাতু সীমান্তবর্তী চা বাগান থেকে  তাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লাতু বিওপির টহল বাহিনী বিএসএফের পুশইন করা ১৬ জনকে আটক করেছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি-৫২ ব্যাটালিয়ন। আটকদের মধ্যে ৮ শিশু, ৪ জন পুরুষ এবং ৪ জন নারী রয়েছেন। 

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃতদের দেয়া তথ্য মতে সোমবার ভোররাতে কোন এক সময় ভারতের সীমানার একটি ফটক দিয়ে তাদের অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে তারা উপজেলার লাতু সীমান্তবর্তী বিওপি এলাকার একটি চাবাগানে ঘুরাঘুরি করতে দেখে তাদের গতিবিধি সন্দেহ করে বিজিবি তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এদের মধ্যে ১২ জন রোহিঙ্গা এবং ৪ জন বাংলাদেশী রয়েছেন। এ পর্যন্ত বড়লেখা উপজেলার লাতু, বোবারথল ও পাল্লাথল সীমান্ত দিয়ে আটকের সংখ্যা দাঁড়িয়েছে ২৯২ জনে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফ জানান, বিজিবির চোখ ফাঁকি দিয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত দিয়ে অবৈধ বাংলাদেশিদের পুশইন অব্যাহত রেখেছে বিএসএফ। সোমবার সকালে লাতু সীমান্তে বিওপির টহল দল ১৬ জনকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এদের মধ্যে ১২ জন রোহিঙ্গা এবং ৪ জন বাংলাদেশী। রোহিঙ্গাদের নিশ্চিত করনের জন্য বিভিন্ন শরনার্থী ক্যাম্পের সাথে আমাদের যোগাযোগ ও তার পাশাপাশি এনআইডি যাছাই-বাছাই প্রক্রিয়া চলতেছে। যাছাই-বাছাই শনাক্ত হওয়ার পর তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা