ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিবিআই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের বিনিময়ে সাজানো প্রতিবেদন দেয়ার অভিযোগ


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২৩-৬-২০২৫ বিকাল ৫:৮

কুমিল্লা পিবিআই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের বিনিময়ে নাঙ্গলকোটের একটি সাজানো মামলার প্রতিবেদন দেয়ার অভিযোগ পাওয়া গেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)এর উপ পরিদর্শক
মোহাম্মদ ইকবাল হোসেনের বিরুদ্ধে। 

অনুসন্ধানে জানা যায়, নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের দাসনাইপাড়া মহিলা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আবু ইউসূফ ২৪ সালের ১৯ আগষ্ট কুমিল্লার আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন।

আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)কে তদন্তের নির্দেশ দেন।তদন্তভার পায় উপ পরিদর্শক মোহাম্মদ  ইকবাল হোসেন, তিনি মামলাটি তদন্ত না করে স্বাক্ষীর সাক্ষ্য না নিয়ে মোটা অংকের ঘুষের বিনিময়ে বাদীর এজহারের ভিত্তিতে আদালতে একটি সাজানো প্রতিবেদন দাখিল করেন।

মামলায় ৮ নং আসামী ফারুক একজন জটিল কিডনি রোগে আক্রান্ত ডায়ালাইসিসের মাধ্যমে বেঁচে আছেন। তার পায়ের আঙুল কাটা ঠিকভাবে চলাফেরা করতে পারেননা। ওই কর্মকর্তার সাজানো প্রতিবেদনে সে বাদীকে কিল ঘুষি মারতে থাকে এজন্য সেও আদালতের বারান্দায় ঘুরতে হচ্ছেন।

মামলার এজাহারে কোন নাম না থাকলেও  স্থানীয় সাংবাদিক এশিয়ান টিভির ও দৈনিক সকালের সময়  নাঙ্গলকোট প্রতিনিধি তাজুল ইসলাম মিয়াজীকে স্বাক্ষী ও তার ছোট ভাই সৌদি প্রবাসী ফাহাদ এবং ক্যান্সার আক্রান্ত আবুল বাসরকে স্বাক্ষী হিসেবে আদালতে প্রতিবেদন প্রেরন করেন। অথচ ফাহাদ এখনো সৌদি আরবে রয়েছে।

এ বিষয়ে সাংবাদিক তাজুল ইসলাম মিয়াজী বলেন, ঘটনার দিন এলাকাবাসীর সামনে অধ্যক্ষ সেচ্ছায় পদত্যাগ করেন, তদন্ত কমকর্তা ঘটনাস্থলে না এসে কাউকে জিজ্ঞাসা না করে ঘুষের বিনিময়ে আদালতে সাজানো প্রতিবেদন দাখিল করেন।

আরেক স্বাক্ষী আবুল বশর বলেন, আমি অসুস্থ মানুষ, আমি ঘটনার কোন কিছুই জানিনা লোকের মাধ্যমে শুনেছি, মাদ্রাসার অধ্যক্ষ আবু ইউসুফ অনৈতিক কর্মকাণ্ডের জন্য স্বেচ্ছায় পতাকা করেন। আমি ঘটনার দিন ঘটনাস্থলে না থাকলেও আমাকে সাক্ষী হিসেবে আদালত প্রতিবেদন প্রেরন করেন। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং অধ্যক্ষ আবু ইউছুফ দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে আমাদের মতো অসহায়দের আর হয়রানি না হতে হয়। 

এবিষয়ে জানতে অভিযুক্ত পিবিআই কর্মকর্তা ইকবাল হোসেনের সাথে দেখা করতে কুমিল্লা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয় গেলে সে কৌশলে কার্যালয় থেকে পালিয়ে যায়, পরে মুঠোফোনে তার সন্তান অসুস্থ হাসপাতালে নিবে বলে ব্যস্ততা দেখায়, আদালতে প্রেরন প্রতিবেদনের বিষয় জানতে চাইলে তিনি মুঠোফোন বলেন,  আমরা বুঝতে পারিনি মামলার বাদী অধ্যক্ষ মো. আবু ইউসূফ দৃষ্ট প্রকৃতির লোক, তা ছাড়া আমার আগের কর্মকর্তা তদন্ত করেছে আমি ঔ তদন্তের প্রতিবেদন দিয়েছি, তিনি আরো বলেন, আমি মামলার বাদীকে মামলা তুলে নিতে বলেছি।

সনাক নাগরিক কমিটির নাঙ্গলকোট উপজেলা সহসভাপতি আবুল কালাম আজাদ বলেন, পুলিশের এই সংস্থার ঘুটি কয়েক দূর্ণীতিগ্রস্থ সদস্যের কারনে পিবিআইকে প্রশ্নবিদ্ধ করেছে, এসব দূর্ণীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যাবস্থ না নিলে ভবিষ্যতে এ বাহিনীর সুনাম ক্ষুন্ন হবে।

কুমিল্লা পিবিআই পুলিশ সুপার বলেন, এবিষয়ে আমি কিছুই জানিনা, তবে আমি বিষয় টা খোঁজ নিয়ে দেখবো। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা

জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড

পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ

হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই

নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম