মাদারীপুর স্টেডিয়াম মাদকের স্বর্গরাজ্য: প্রশাসনের নীরবতায় উদ্বিগ্ন স্থানীয়রা
এক সময়ের প্রাণ চাঞ্চল্যপূর্ণ ক্রীড়াঙ্গন ‘মাদারীপুর জেলা স্টেডিয়াম’ এখন রূপ নিয়েছে মাদকসেবী ও ব্যবসায়ীদের নিরাপদ আশ্রয়স্থলে। স্থানীয়রা অভিযোগ করছেন, প্রতিদিন সন্ধ্যার পর স্টেডিয়ামে বসে মাদকের আসর, চলে প্রকাশ্যেই মাদক বিক্রি ও সেবন। অথচ এই স্টেডিয়ামটির পাশে অবস্থিত মাদারীপুর সদর থানা। তবুও প্রশাসনের দৃষ্টি এড়িয়ে যাচ্ছে এই মারাত্মক পরিস্থিতি।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত স্টেডিয়ামের বিভিন্ন কোণায় বসে গাঁজা, ইয়াবা ও ফেনসিডিল সেবনের দৃশ্য এখন যেন নৈমিত্তিক ব্যাপার। মাদকের এই অবাধ বিস্তারের পেছনে পুলিশের নিরব ভূমিকাই প্রধান কারণ বলে মনে করছেন এলাকাবাসী।
নাম প্রকাশে অনুচ্ছিক একজন স্থানীয় বাসিন্দা জানান, ‘আমরা শিশুদের নিয়ে মাঠে যেতে পারি না। ভয় হয় কখন কী হয়ে যায়। স্টেডিয়াম এখন আর খেলার জায়গা নেই, হয়ে উঠেছে মাদকের হাট। মাঝে মাঝে লোকজন ভিতরে ও বাহিরে বসে গাঁজা টানে। কেউ বলতে গেলে লান্থিনার শিকার হতে হয়। ফলে তাদের কেউ বাঁধাও দেয় না।’
স্থানীয় রাজনৈতিক নেতা ও মাদারীপুর উন্নয়ন-সংগ্রাম পরিষদের সভাপতি এডভোকেট মাসুদ পারভেজ বলেন, ‘প্রশাসন যদি এখনই ব্যবস্থা না নেয়, তাহলে পুরো যুবসমাজ ধ্বংস হয়ে যাবে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বারবার। কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। পুলিশের নাকের ডগায় এমন কাজ চললে দূরের মানুষ কি সেবা পাবে।’
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেনের দৃষ্টি আকর্ষণ করা হলে, দায় এড়িয়ে যান। তিনি বলেন, ‘কাজটি শুধু পুলিশের একার নয।’ তাঁর এই নিরবতা জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে। প্রশাসনের নিষ্কিতাই কি মাদকের এতোটা বিস্তারে ভূমিকা রাখছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, অবিলম্বে স্টেডিয়ামে পুলিশি টহল ও নিয়মিত নজরদারির ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে। একই সঙ্গে ওসি ও সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করারও দাবি জানান তারা।
এমএসএম / এমএসএম
মগড়া নদী খননে উচ্ছেদ আতঙ্ক ও অর্থ অপচয়ের অভিযোগ
সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
আত্রাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
ঘিওরে মাঠে মাঠে সোনালি ধান, ঘরে ঘরে নবান্নের প্রস্তুতি
সাঘাটায় শর্টসার্কিট থেকে আগুন, নিঃস্ব তিন ব্যবসায়ী
কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে কেয়ারটেকার নিহত, আহত স্ত্রী
শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি
নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন ১৯ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ১২২
Link Copied