বাঘায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৫
রাজশাহীর বাঘা থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জনকে আটক করা হয়েছে। শনিবার (২২ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ৪ বছরের সাজাপ্রাপ্ত জিআর (সাজা) ও জিআর (নরমাল) দুটি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আলমগীর হোসেন ওরফে আরিফুল ইসলাম ওরফে আরিফ (পিতা: মো. মুজদার, গ্রাম: ভানুকর, ইউনিয়ন: মনিগ্রাম)–কে আটক করা হয়।
এছাড়াও, বাঘা পৌরসভার চকছাতারী এলাকার চিহ্নিত চোর ও ওয়ারেন্টভুক্ত আসামি মো. সোহেল রানা (২৮), চাক নারায়নপুর গ্রামের ভরত কুমার সাহার ছেলে শ্রী সোহাগ কুমার সাহা (২৪), বাউসা ইউনিয়নের মো. জহুরুল ইসলামের ছেলে জুয়েল রানা (২৫)–কে গাঁজাসহ এবং কাঃবিঃ ১৫১ ধারায় মনিগ্রামের জানবার আলীর ছেলে মো. জাহিদ হাসানকে আটক করে থানায় নেওয়া হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান বলেন, “গত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি, মাদকসহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আজ (২৩ জুন) আটক পাঁচজনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান