ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

বারইয়ারহাটে আন্ডারপাস অথবা ফ্লাইওভার নির্মাণের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৬-২০২৫ বিকাল ৫:৫৭

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরবাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আন্ডারপাস অথবা ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় বারইয়ারহাট পৌর এলাকায় এ কর্মসূচির আয়োজন করে বারইয়ারহাট পৌরবাজার উন্নয়ন কমিটি ও সাধারণ ব্যবসায়ীরা। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাজার উন্নয়ন কমিটির সিনিয়র সহসভাপতি হাজী ইউসুফ মানিক এবং সঞ্চালনা করেন জাহিদুল হোসেন বাপ্পি।

বক্তব্য দেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, বাজার উন্নয়ন কমিটির উপদেষ্টা জসিম উদ্দিন ভেন্ডার, সদস্য নাজমুল হক সোহাগ, নজরুল ইসলাম লিটন, আনোয়ার হোসেন, আবুল বাশার, আব্দুল মান্নান বাবুল, সাধারণ সম্পাদক কাজী ফারুক এবং সমাজসেবক কামরান হোসেন সোহরাওয়ার্দী।

বক্তারা বলেন, বারইয়ারহাট বাজারসংলগ্ন ব্যস্ত মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। কিন্তু নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। ফুটওভার ব্রিজ থাকলেও তা শিশু, বৃদ্ধ ও রোগীদের চলাচলের জন্য যথোপযুক্ত নয়। এতে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন।

তারা অবিলম্বে বারইয়ারহাটে একটি আন্ডারপাস বা ওভারপাস নির্মাণের দাবি জানান এবং এ বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এমএসএম / এমএসএম

শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

টঙ্গীতে মাদক বিরোধের জেরে নুরুল ইসলাম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪

পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত

বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা

চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা

আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের

ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু

উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন

জয়পুরহাটে অনলাইন জুয়া ও মাদক বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার