মেঘনায় স্পিডবোট ডুবি, অক্ষত উদ্ধার ২৮ যাত্রী
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে যাত্রীবাহী একটি স্পিডবোট ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে স্থানীয় নৌপুলিশ।
সোমবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার বউবাজার এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিয়ার হরনী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটগামী একটি স্পিডবোট যাত্রা শুরু করে। বোটটিতে মোট ২৮ জন যাত্রী ছিল। বউবাজার সংলগ্ন নদীপ্রবাহে পৌঁছালে প্রবল স্রোতের তোড়ে বোটটির তলা ফেটে যায় এবং পানি ঢুকতে শুরু করে। মুহূর্তেই চালক বুদ্ধিমত্তার সঙ্গে বোটটিকে এক পাশে করে যাত্রীদের নামিয়ে দেন। পরে স্থানীয়দের সহায়তায় সবাই সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন।
বিষয়টি নিশ্চিত করে নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, "নলচিরা ঘাটমুখী একটি স্পিডবোট নদীর প্রবল স্রোতের কবলে পড়ে তলা ফেটে ডুবে যায়। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।"
তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ হিসেবে বোটের তলা দুর্বল হওয়া ও নদীতে অতিরিক্ত স্রোতকে প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে।
স্থানীয়দের মতে, এ ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে। নদীপথে যাত্রী পরিবহনে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার দাবি জানান তারা।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান