ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

মধুখালীতে ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ২৪-৬-২০২৫ দুপুর ১:১

৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন মধুখালী উপজেলা স্বাস্থ্য সহকারীরা। ২৪ জুন মঙ্গলবার সকাল ৮টা থেকে ১ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি পালন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন মধুখালী শাখার সদস্যরা।
 
সারা দেশের ন্যায় এই কর্মসূচির অংশ হিসেবে মধুখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে কর্মরত মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীরা তাদের ছয় দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এ সময় বক্তারা বলেন, “স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান নির্ধারণ, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১৩তম গ্রেড উন্নীতকরণসহ টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিত করতে হবে। এছাড়া পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান করতে হবে।”
 
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা শাখার সভাপতি মোঃ মিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রুমা সুলতানা, নার্গিস সুলতানা, সাধারণ সম্পাদক রেহানা পারভীন, সাংগঠনিক সম্পাদক জান্নাতারা, অর্থ সম্পাদক বিকাশ চন্দ্র ঘোষ, সদস্য বিউটি বিশ্বাস, চামেলী আক্তার, সুবর্ণা, যশোপ্রকাশ রায়, কামরুন নাহার, অনুপ সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 
উল্লেখ্য, ১৭ কোটি মানুষের এই দেশে স্বাস্থ্য সহকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জাতীয় টিকাদান কর্মসূচি (EPI) বাস্তবায়নে। স্বাস্থ্য সহকারীরা দেশের প্রতিটি ইউনিয়নের ২৪টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালনা করেন। বছরের প্রতিটি দিন, সকল প্রতিকূলতা উপেক্ষা করে, হাওর-বাঁওড়, পাহাড়-সমতল, খাল-বিল পেরিয়ে সেবা পৌঁছে দেন প্রতিটি শিশু ও মায়ের দোরগোড়ায়।
 
বক্তারা বলেন, “দেশসেবার এই অনন্য অবদানের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও আমরা স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছি ন্যায্য অধিকার থেকে। তাই এই বৈষম্য দূর করতে এবং মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবি:১. নিয়োগবিধি সংশোধন ২. শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান নির্ধারণ ৩. ১৪তম গ্রেড প্রদান ৪. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ ৫. টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ৬. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন