ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

রাজিবপুরে ফরম পূরণ না হওয়ায় পরীক্ষায় অনিশ্চিত মোশাররফ


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৬-২০২৫ দুপুর ১:১১

কুড়িগ্রামের রাজিবপুরে কলেজ কর্তৃপক্ষের গাফিলতিতে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ না হওয়ায় পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন মোশাররফ হোসেন নামের এক শিক্ষার্থী। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ করেও ফরম পূরণ না হওয়ায় তাকে দ্বিতীয়বার অতিরিক্ত টাকা দিতে হয় বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মোশাররফ জানান, তিনি ও তার পাঁচ বন্ধু প্রয়োজনীয় কাগজপত্র ও নির্ধারিত ফি ২,৩৬৫ টাকা জমা দেন। কিন্তু কলেজের সহকারী অফিস সহায়ক শাজাহান তাদের কাছে থাকা অতিরিক্ত দুটি রশিদ নিয়ে নেন। পরে ২৩ জুন কলেজে এডমিট কার্ড নিতে গেলে দেখা যায়, মোশাররফের ফরম পূরণই হয়নি।

তিনি আরও জানান, কলেজের শিক্ষকরা তাকে জানিয়ে দেন, এবার পরীক্ষা দেওয়া সম্ভব নয়। বিকেল ৩টা পর্যন্ত কলেজে অপেক্ষার পর সহকারী শাজাহান তাকে জানান, ৫ হাজার টাকা দিলে ফরম পূরণের চেষ্টা করা হবে। পরে মোশাররফ ধার করে টাকা জোগাড় করে কলেজের কম্পিউটার অপারেটর মনোয়ার হোসেনের কাছে জমা দেন।

কম্পিউটার অপারেটর মনোয়ার হোসেন বিষয়টি স্বীকার করে বলেন, “মিস ফরম ফিলাপের জন্য ৫ হাজার টাকা নিয়েছি। রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক নাজিমুদ্দিনের মাধ্যমে ফরম পূরণ করানোর চেষ্টা চলছে।”

সহকারী অফিস সহায়ক শাজাহান বলেন, “ভুলবশত ফরম পূরণ হয়নি। কলেজের ফান্ডে টাকা না থাকায় সাময়িকভাবে তার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, যা ফেরত দেওয়া হবে।”

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সহপাঠী জাহিদ হাসান বলেন, “শিক্ষকদের অবহেলায় একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে। দ্রুত তার ফরম পূরণ নিশ্চিত করতে হবে এবং দোষীদের শাস্তি দিতে হবে।”

স্থানীয়দের দাবি, এমন গাফিলতির তদন্ত হওয়া উচিত, যাতে ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকির মুখে না পড়ে।

এ বিষয়ে রাজীবপুর সরকারি কলেজের অধ্যক্ষ মঞ্জুল কাদের বলেন, কোন কারণে হয়তো তার ফরম পূরণটি মিস্টেক হয়েছে। পরে বিষয়টি জানার পর বোর্ডে টাকা পাঠানো হয়েছে। আশা করছি সে পরিক্ষা দিতে পারবে।

এমএসএম / এমএসএম

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার

রাণীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘোড়ায় চড়ে রালিতে এমপি রেজু