ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নবীনগরে কাঁঠালের ছড়াছড়ি: বাম্পার ফলনে খুশি কৃষক ও ভোক্তা


সফর মিয়া, নবীনগর photo সফর মিয়া, নবীনগর
প্রকাশিত: ২৪-৬-২০২৫ বিকাল ৫:১১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এ বছর কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। এক সময় এই অঞ্চলে পার্বত্য এলাকা বা পাশ্ববর্তী বিজয়নগর ও কসবায় নির্ভরশীল থাকলেও বর্তমানে স্থানীয়ভাবে কাঁঠালের উৎপাদন বেড়ে যাওয়ায় সে প্রয়োজন অনেকটা কমে এসেছে।

স্থানীয় বাজারগুলোতে এখন কাঁঠাল সস্তায় পাওয়া যাচ্ছে, যা এর আগের বছরের তুলনায় দামে কম এবং সরবরাহে বেশি। বাড়ির আঙিনা থেকে শুরু করে সড়কের ধারে থাকা গাছগুলোতেও ঝুলছে প্রচুর কাঁঠাল। এমন দৃশ্য কৃষিপ্রধান এই উপজেলায় বাড়তি আনন্দের বার্তা নিয়ে এসেছে।

কাঁঠাল এখন শুধু পাকা ফল হিসেবে নয়, কাঁচা অবস্থায়ও তরকারি ও মাংস রান্নার উপকরণ হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এর বীজও ভাজা, রান্না কিংবা ভর্তা করে খাওয়া হচ্ছে—অর্থাৎ কাঁঠাল এখন ঘরে ঘরে নিত্যদিনের খাদ্যতালিকায় জায়গা করে নিয়েছে।

সদর বাজারের কাঁঠাল ব্যবসায়ী মোমেন মিয়া জানান, বাজারে এবার কাঁঠালের পরিমাণ অনেক বেশি। আগে যে পরিমাণ আসতো, তার তুলনায় এখন অন্তত দ্বিগুণ।
 এ বিষয়ে নবীনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন বলেন, “গত কয়েক বছরের তুলনায় এই বছর কাঁঠালের উৎপাদন অনেক বেড়েছে। কৃষকরা খাওয়ার পাশাপাশি বাজারজাত করে ভালো লাভ পাচ্ছেন।”

নবীনগরে এ বছরের কাঁঠালের ব্যাপক ফলন যেমন কৃষকদের মুখে হাসি ফোটাচ্ছে, তেমনি ভোক্তারা পাচ্ছেন স্বাদ, পুষ্টি এবং সাশ্রয়।

এমএসএম / এমএসএম

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার

রাণীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘোড়ায় চড়ে রালিতে এমপি রেজু