ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বাঘা থানার অভিযানে ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ৬ আসামি গ্রেফতার


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ২৪-৬-২০২৫ বিকাল ৫:২১

রাজশাহীর বাঘা থানার চলমান বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত চারজন ও নিয়মিত মামলার দুই আসামিসহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার (২৪ জুন) সকালে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন—ফয়েজ উদ্দিন, ফজলুর রহমান, মো. ফারদিন আহমেদ ওরফে সমেন এবং মো. মিজানুর রহমান। এদের মধ্যে ফারদিন একজন চিহ্নিত পেশাদার চোর বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে নিয়মিত মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে মোসা: বিলকিস ও মোছা: আসমানিকে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এদিকে পুলিশি অভিযানে ছয় আসামি গ্রেফতারে স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, নিয়মিত এই ধরনের অভিযান এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সহায়ক হবে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত