মানিকগঞ্জে ব্যবসায়ীকে দাড়ি ধরে টানা হেঁচড়াসহ মারধরের অভিযোগ
মানিকগঞ্জের ঘিওরে আলী আজম মানিক (৩৩) নামের এক ব্যবসায়ীকে দাড়ি ধরে টানা হেঁচড়া করে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় নাসিম ভূইয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এঘটনায় ভুক্তভোগী আলী আজম মানিক ঘিওর থানার লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আলী আজম মানিক ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের তেরশ্রী বাহাদুরপুর গ্রামের সেলিম হোসেনের ছেলে। সে ঘিওরের সাসস্ট্যান্ড এলাকায় কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের দোকান করেন। অভিযুক্ত নাসির ভূইয়া একই উপজেলার বাসস্ট্যান্ড এলাকার মোশারফ হোসেন ভূইয়া ওরফে বাচ্চু ভূইয়ার ছেলে।
লিখিত অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত নাসিম ভূইয়া প্রায়ই ভুক্তভোগী আলী আজম মানিকের দোকানে বিভিন্ন কাজ নিয়ে আসতেন। কাজ শেষে ঠিকমত টাকা দিতো না। পাওনা টাকা চাইলেই নানা ভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়াসহ চাঁদা দাবি করেন আলী আজম মানিকের কাছে। কিন্তু চাঁদা দিতে অনিহা প্রকাশ করলে ব্যবসা করতে দিবে না বলেও হুমকি দেয় নাসির ভূইয়া। গতকাল সোমবার দিনগত রাতে কিছু কাজ নিয়ে আলী আজম মানিকের দোকানে যান নাসিম। এসময় মানিকের হাতে অন্য একজন কাস্টমারের কাজ নিয়ে ব্যস্ত থাকায় তাকে অপেক্ষা করতে বলেন। এতেই ক্ষীপ্ত হয়ে যান এবং ভুক্তভোগীর দাড়ি ধরে টানা হেচড়া করে এবং অকথ্য ভাষায় গালাগালসহ মারধর করে নাসিম। এক পর্যায়ে ভুক্তভোগীকে মেরে হাত পা ভেঙ্গে দেওয়াসহ ব্যবসা করতে দিবে না বলে হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় অভিযুক্ত নাসিম।
ভুক্তভোগী আলী আজম মানিক মোবাইলফোনে বলেন, নাসিম আমার দোকানে প্রায়ই বিভিন্ন কাজ নিয়ে আসতো। আমি তার কাজগুলো করেও দেই। কিন্তু কাজ শেষ টাকা দিতো না। আমি তার কাছে পাওনা টাকা চাইলেও আমাকে হুমকি দিতো, আমাকে ব্যবসা করতে দিবে না। গতকাল রাতে জমির খারিজের কাজ নিয়ে দোকানে আসে। দোকানে অন্য কাস্টমার থাকায় তাকে অপেক্ষা করতে বলি। এর পরই তিনি আমার উপর ক্ষীপ্ত হয়ে যান এবং আমার দাড়ি ধরে টান হেচড়াসহ মারধর করেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন।
তবে অভিযুক্ত নাসিম ভূইয়া দারি ধরে টানা হেচরা করে মারধরের অভিযোগ স্বীকার করে, তার ভুল হয়েছে বলে ক্ষমা চেয়েছেন।
বিষয়ে ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার