শ্রীমঙ্গলে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাৎ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ সরকারের চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন প্রকল্পের টাকা প্রাপ্তিতে ব্যাপক অনিয়ম চলছে বলে অভিযোগ উঠেছে। উপকারভোগী চা শ্রমিকরা উন্নয়ন প্রকল্পের আওতায় ৬০০০ টাকা পাওয়ার কথা থাকলেও ২০০ থেকে ৪০০০ টাকা কম পাচ্ছেন বলে জানা গেছে। এদিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নে চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন প্রকল্পের এককালীন টাকা সম্পুর্ন না দেয়ার অভিযোগে গত মঙ্গলবার (১৭জুন) সৌরভ কান্তি দাশ ও গোপাল লোহারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
উপজেলা সমাজসেবা কার্যালয় সুত্রে জানা যায়, এই উপজেলায় বিভিন্ন চা বাগানের ১০ হাজার ৬৫০ জন চা-শ্রমিককে তাদের জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হয়েছে। তালিকায় অন্তভুক্ত শ্রমিকরা এককালীন ছয় হাজার টাকা করে পাবেন। ব্যাংক এশিয়ার নির্ধারিত এজেন্টদের কাছ থেকে উপকারভোগীরা এই টাকা তুলতে পারবেন।
উপজেলার বিভিন্ন চা বাগান ঘুরে পাওয়া গেছে চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন প্রকল্পের টাকা প্রাপ্তিতে ব্যাপক অনিয়ম এর তথ্য। উপজেলার কালিঘাট ইউনিয়নে এই অনিয়ম সবচেয়ে বেশী বলে জানা যায়।
কালিঘাট চা বাগানের শ্রমিক সবিতা শুভকার বলেন, এজেন্ট এর কাছে গিয়ে আমি ফিঙ্গার দিলাম, দস্তগত দিলাম এরপর আমাকে ৬ হাজার না দিয়ে ৫ হাজার ২ শ টাকা দিয়েছে। বলেছে বাকী টাকা নাকি খরচ হিসেবে কাটা হয়েছে। আমরা গরিব মানুষ এতো কিছু বুঝিনা এই টাকা নিয়েই বাড়ি ফিরে এলাম।
কালিঘাট চা বাগানের সবিতার মতো আরো অনেকেই এরকম অভিযোগ করেছেন। এই চা বাগানে ২০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত শ্রমিকদের কাছ থেকে এজেন্ট এর লোকজন কেটে নিয়েছে। এই চা বাগানে অপুর্ব তাঁতী ও আশিষ কর্মকার নামে দুইজন এশিয়া ব্যাংকের এজেন্ট।
এদিকে টাকা আত্মসাৎ এর বিষয়ে স্বীকার করে টাকা ফেরত দিবে বলে জানিয়েছে এই দুই এজেন্ট।
কালিঘাট চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ধীমান তাঁতী বলেন, দুইজন এজেন্টকে ডাকলে তারা সব স্বীকার করেছেন। এবং যাদেরকে কম দেওয়া হয়েছে সব টাকা তারা পরিশোধ করে দিবে বলে সবাইকে জানিয়েছে।
উপজেলার মির্জাপুর চা বাগানের শ্রমিক রতন সাধু বলেন, এশিয়া ব্যাংকের মির্জাপুরের এজেন্ট থেকে ফিঙ্গার দেওয়ার পর ৪ হাজার টাকা পেয়েছি। বাকী টাকা পরে দিবে বলেছে এখনো পাইনি। এরকম আমার সাথের আরো অনেকেরই একই অবস্থা।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোয়েব হোসেন চৌধুরী বলেন, চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে ইতিমধ্যে দুইজনকে আটক করে পুলিশ এর কাছে দেওয়া হয়েছে। কমিশন কেটে নেওয়া বা অন্য কোন ভাবে কেউ এই টাকা থেকে ভাগ নিতে পারবে না। যদি কেউ এমনটা করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিবো। কালীঘাট ইউনিয়নের বিষয়টি শুনেছি। সেখানকার এজেন্টকে পাওয়া যাচ্ছে না। সম্ভবত পলাতক। আমরা বিষয়টি তদন্ত করছি।
এমএসএম / এমএসএম
বুধবার কুড়িগ্রাম আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
মৌলভীবাজারে আনসার–ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত
ভূঞাপুরে কুরআনের পাখিদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ
নেছারাবাদে দাড়িপাল্লার পক্ষে জনসভা, ‘দেশ সংস্কারে হ্যাঁ ভোট’ চাইলেন শামীম সাঈদী
কাপাসিয়ায় বিএনপি প্রার্থীকে এনপিপি প্রার্থীর পূর্ণ সমর্থন
অবশেষে রেলগেটের উচু-নিচু সড়কটি মেরামত হলো কিছুটা স্বস্তির নিঃশ্বাস রাণীনগর বাসীর
শ্রমিক দলের উদ্যোগে শ্রীমঙ্গলে নির্বাচনী জনসভা
রাজস্থলীতে বন্যহাতির ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি অনুদানের নগদচেক বিতরণ
মোহনগঞ্জে ধনু নদীর পাড় দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ
সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ
মুরাদনগরে নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা
কালকিনিতে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল