মানবিক সাহায্যের আবেদন-‘বাঁচতে চায় শিশু ফরহাদ আলী’
‘বাঁচতে চায় শিশু ফরহাদ আলী’- একটি জীবনকে বাঁচাতে আমাদের সবার সহযোগিতা প্রয়োজন মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই পৃথিবীর সুন্দর আলো-বাতাসে বাঁচতে চায় সে। বাবা-মায়ের হাত ধরে স্বপ্নের পথে হাঁটতে চায়, কিন্তু আজ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ফরহাদের শুধু একটিই আকুতি—‘আমি বাঁচতে চাই।’
মো: ফরহাদ আলী, - কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ৩নং থানাহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৌজাথানা রাজার ভিটা গ্রামের বাসিন্দা মো, মঈনুল ইসলাম ও মোছা: ফিরোজা বেগম দম্পতির একমাত্র ছেলে সন্তান। ফরহাদকে নিয়ে ছিলো তাদের লাখো স্বপ্ন। কিন্তু হঠাৎই সাজানো সবকিছু এলোমেলো হয়ে যায়। গত-১৯ এপ্রিল ২০২৪ সালে কুড়িগ্রাম শহরস্থ হক ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন ও কার্ডিওলজি চিকিৎক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান ফরহাদের হার্ডে ছিদ্র, তার দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার্ট করেন। পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক খন্দকার শামীম শাহরিয়ার জীবন রাসেলের শরণাপন্ন হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে হার্টের ডানপাশে ছিদ্র ছিদ্র ধরা পড়ে এবং দ্রুত অপারেশনের পরামর্শ দেন। চিকিৎসক জানিয়েছে ফরহাদের অপারেশন করাতে প্রায় সাড়ে ৫ থেকে ৬ লক্ষ টাকা লাগবে। সেই থেকে শুরু হয় ফরহাদের বাবা মার এক দীর্ঘ, যন্ত্রণাময় জীবনযুদ্ধ।
গত এক বছর ধরে বিভিন্ন পরীক্ষা, ইনজেকশন, ঔষধ—সব মিলিয়ে ভিটেমাটিও শেষ করেছে ফরহাদের বাবা-মা।
ফরহাদের মা ফিরোজা খাতুন বলেন, আজ আমি হাত পেতে দাঁড়িয়েছি সমাজের মানবিক অভিত্তবানদের কাছে। আপনাদের সাহায্যেই বেঁচে যেতে পারে আমার সন্তানের প্রাণ।
সহায়তা প্রদানের জন্য:
বিকাশ / নগদ (পার্সোনাল): 01595164080 (ফরহাদ আলীর মা, মোছা: ফিরোজা বেগম)
ব্যাংক অ্যাকাউন্ট (Sonali Bank, Chilmari Branch),
Account Name: Most Firoja Khatun
Account No: 5204301029698
Routing No.: 200490131
কোন সহৃদয়বান ব্যক্তি (ফরহাদ আলীর চিকিৎসার ব্যয়ভার (আংশিক বা সম্পূর্ণ) নিতে পারেন। টাকা পাঠাতে হবে না। আপনারা সরেজমিনে দেখে হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসার ব্যয়ভার প্রদান করতে পারেন। আমাদের প্রত্যেকের একটু একটু সহায়তায় তাকে নতুন জীবন দিতে পারে।
আসুন, আমরা যার যার জায়গা থেকে একটু এগিয়ে আসি। আপনার একটি সাহায্য—দেবে একটি পরিবারকে সুস্থভাবে বেঁচে থাকার সুযোগ।
এখনই শিশু ফরহাদের পাশে দাঁড়াই — যেন সে আবারও হাসতে পারে, বাঁচতে পারে।
এমএসএম / এমএসএম
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল
পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২