এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর ককটেল হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল
এসসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতবৃন্দের উপর ককটেল হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখা।
মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা ৭ টায় কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভ চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দোয়েল চত্বরে এসে সমাবেশ মিলিত হয়।
এসসময় এনসিপির যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া, তিনি বলেন- "কোন প্রকার সন্ত্রাসী হামলা করে জুলাই অভ্যুত্থানের শক্তিকে রুখে দেওয়া যাবেনা। আমাদের কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনসহ সকল নেতৃবৃন্দের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেইসাথে অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।"
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম সমন্বয়কারী মাহামুদুল হাসান জুয়েল, মোজাম্মেল হক বাবু, মাসুম মিয়া, যুব শক্তির সংগঠক তারিকুজ্জামান তমাল।
আরো উপস্থিত ছিলেন জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী দিনার মিনহাজ, সদস্য আসাদুজ্জামান, লিটু সরকার, তাজুল ইসলাম, শামীম রানা, শ্রমিক উইংয়ের মমিনুর রহমান, নুরুজ্জামাল প্রমুখ।
এমএসএম / এমএসএম
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
রাণীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘোড়ায় চড়ে রালিতে এমপি রেজু
Link Copied