ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ক্ষেতলালে সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ২৫-৬-২০২৫ দুপুর ৩:৫৭

জয়পুরহাটের ক্ষেতলালে  আনন্দ ও উৎসবমুখর পরিবেশে সফল উদ্যোক্তাদের সম্মাননা ২০২৫ প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (২৫ জুন) দুপুর ১২.৩০ টায় উপজেলার  বাঘাপাড়া প্রবীণ সামাজিক কেন্দ্রে  এহেড সোশ্যাল অর্গানাইজেশন (এসো) এর  (মৎস খাত) আয়োজনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায়  সফল উদ্যোক্তাদের  সম্মাননা ২০২৫ প্রদান করা হয়। 

সফল উদ্যোক্তা  সম্মাননা -২০২৫  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মো: আব্দুল হাকিম উপ-পরিচালক, কৃত্রিম প্রজনন কেন্দ্র, জয়পুরহাট। সভাপতিত্ব করেন "এসো" এর উপ-পরিচালক কৃষিবিদ মো: মোজাফফর রহমান। সঞ্চালনায় ছিলেন এসোর প্রানী সম্পদ কর্মকর্তা ডা: মো: সাব্বির হোসেন।

এছাড়া ও বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন তৌহিদা মোহতামিম, উপজেলা মৎস কর্মকর্তা, কালাই,জয়পুরহাট। 
মো: মাসউদ পারভেজ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ক্ষেতলাল,জয়পুরহাট। 

সফল উদ্যোক্তা  সম্মাননা -২০২৫ অনুষ্ঠানে এ বছর ৬ জনকে সম্মাননা প্রদান করা হয়।
তারা হলেন মো: মুসা মিয়া ( গৃষ্মকালীন তরমুজ চাষ), মো: মহসীন আলী( ফিলিপাইন আখ চাষ),মো: শহিদুল ইসলাম (মাছের পোনা উৎপাদন), রাকিবুল হাসান( তেলাপিয়া ও পাঙ্গাস মাছ চাষ), রেহেনা বিবি( বাউ মুরগী পালন), পাপিয়া বিবি( পেকিন হাস পালন)।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ