ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ায় দেওয়ানি ও ফৌজদারী আদালত ভবন নির্মাণের দাবি


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ২৫-৬-২০২৫ দুপুর ৪:৫

নোয়াখালীর হাতিয়ায় দেওয়ানি ও ফৌজদারী আদালত ভবন পুনঃ নির্মাণের জোর দাবি করেছেন হাতিয়া উপজেলা আইনজীবী সমিতি। এ মর্মে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে আবেদন করেছেন হাতিয়া উপজেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সাজ্জাদ হোসেন ও সেক্রেটারি এডভোকেট ছাইফ উদ্দিন আহমেদ। জানা গেছে, নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ১৯১২ সালে দেওয়ানী ও ফৌজদারি আদালতের কার্যক্রম শুরু হয়। আদালত ভবন টি একাধিকবার নদী ভাঙ্গনের কবলে পড়ে । অবশেষে ১৯৮৬ সালে  উপজেলা সদর ওছখালীতে স্থানান্তরিত হলে ওই আদালত ভবন পুনঃ নির্মাণ করা হয়। কিন্তু ২০১৩ সালে  ভবন টি সরকারি ভাবে পরিত্যক্ত ঘোষণা করায় পরবর্তীতে ভবনটি ভেঙে ফেলা হয়। এতে করে হাতিয়ায় দেওয়ানি ও ফৌজদারি আদালতের কার্যক্রম স্থানীয় বিআরডিবি ভবনের কয়েকটি কক্ষ ভাড়া নিয়ে অস্থায়ী ভাবে শুরু করা হয়। যা এখনও চলমান রয়েছে। কিন্তু দীর্ঘ সময় আদালত ভবন পুনঃনির্মাণ না করায় জন দুর্ভোগ চরম উঠেছে । ‌হাতিয়ার হাজার হাজার বিচার প্রার্থী বিচার কাজে এসে ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়াও নতুন ভবন নির্মিত না হওয়ায় বিচারাধীন কার্যক্রমে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে । হাতিয়া উপজেলা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় ভৌগলিক অবস্থানগত কারণে হাতিয়ায় হতে হাজতী আসামিদের নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ,  বিচারিক কার্যক্রমে হাজতী আসামিদের আদালতে হাজির করানো সময় ও ব্যয় সাপেক্ষ ।‌ তা ছাড়া জেলা সদর থেকে নদী পার হয়ে আনা নেয়া খুবই ঝুঁকিপূর্ণ। আর প্রাকৃতিক দুর্যোগের সময় এ অবস্থা চরম আকার ধারণ করে। তাই ভূক্ত ভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নতুন আদালত ভবন নির্মাণ সহ একটি সাব জেল স্থাপনের  জোর দাবি করেছেন ।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ