কুড়িগ্রামে গবাদিপশুর বীমা প্রকল্পের মাঠ কার্যক্রম সমাপ্তি ও ব্যবসা বৃদ্ধির পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
কুড়িগ্রাম জেলার প্রায় অধিকাংশ মানুষ কৃষির পাশাপাশি গবাদিপশু লালন-পালন করে জীবন জীবীকা নির্বাহ করে। পশু লালন-পালন করতে গিয়ে অনেক সময়ে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব হয়।
এসব রোগে অনেক গরু, ছাগল -মহিষ মারা যায়। এর ফলে পশুনির্ভর পরিবারগুলো অসহায় হয়ে পড়ে।
এমতাবস্থায় গবাদিপশুর বীমা এজেলার মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
গবাদিপশুর বীমা প্রকল্পের আওতায় বুধবার ২৫(জুন) দুপুরে কুড়িগ্রাম সদরের অভিনন্দন কনভেনশন সেন্টারে গবাদিপশুর বীমা প্রকল্পের মাঠ কার্যক্রম সমাপ্তি ও ব্যাবসা বৃদ্ধির পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
গবাদিপশুর বীমা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ফারহানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কামরুল হাসান, উলিপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রেবা বেগম।
এ সময় আরো উপস্থিত ছিলেন সুইস কন্ট্রাক ইনভেষ্টমেণ্ট ম্যানেজমেন্ট অফিসার নাহিয়ান আনজারা,প্রজেক্ট কো-অর্ডিনেটর আলমগীর হোসেন প্রমুখ।
বীমা প্রকল্পের সদর যাএাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক কর্মী রুমি বলেন আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি উঠান বৈঠকের মাধ্যমে বীমার গুরুত্ব তুলে ধরে গবাদিপশুকে বীমার আওতায় নিয়ে আসছি।
এসময় প্রধান অতিথি হাবিবুর রহমান জানান, কুড়িগ্রাম জেলার অধিকাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গবাদিপশু পালন করে থাকেন।
এজন্য ভবিষ্যৎ সুরক্ষার জন্য গবাদিপশুর বীমা প্রতিটি পরিবারের জন্য জরুরি। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ভলান্টিদের মাঝে সনদ বিতরণ করেন।
এমএসএম / এমএসএম
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার