ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বড়লেখায় ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৬-২০২৫ বিকাল ৬:৫৫

মৌলভীবাজারের বড়লেখার দুর্গম এলাকায় রাতের অন্ধকারে বিশেষ অভিযান চালিয়ে সীমান্তের চিহ্নিত মাদক ব্যবসায়ী ইউসুফ উদ্দিনকে  গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

মঙ্গলবার রাতে থানার এসআই সুব্রত কুমার দাসের নেতৃত্বে পুলিশ প্রায় দেড়ঘন্টা বিশেষ অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ইউসুফ উদ্দিন ষাটমারপাড় গ্রামের মৃত শরবত আলীর ছেলে। বুধবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে পুলিশ কারাগারে পাঠিয়েছে।

বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেপ্তার আসামি ইউসুফ উদ্দিন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মঙ্গলবার রাতে মারাত্মক ঝুঁকি নিয়ে বিশেষ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার  ও তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা