নিরাপদ সড়কের দাবিতে চৌগাছায় শিক্ষার্থী অভিভাবকদের মানববন্ধন
নিরাপদ সড়কের দাবিতে চৌগাছায় মানববন্ধন হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকের ব্যানারে বুধবার দুপুরে চৌগাছার পুরাতন কোটচাঁদপুর বাসস্টান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশ নেয়। প্রায় এক ঘন্ট যাবত চলা এই মানববন্ধন থেকে নিরাপদ সড়কের দাবিতে , ও বক্তব্য দেয়া হয়। মানববন্ধনে শিক্ষার্থী নিরাপদ সড়কের জন্য বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে সড়কের ধারে প্রচন্ড গরমকে উপেক্ষা করে দাড়িয়ে থাকতে দেখা যায়।
মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থী পাশফিমজ্জামান, সিদরাতুল মুনতাহা তুবা, আফিয়া সুলতানা বলেন, সড়কে আমরা আর প্রাণ ঝরতে দেখতে চাইনা। আমার বোন আফিয়া ইসলাম মৃধা যে ভাবে এই পৃথিবী থেকে চলে গেছে তা কোন ভাবেই মেনে নেয়া যায়না। বাস ট্রাক চালক এরা চরম বেপরোয়া তাদের কারনে সড়কে একের পার এক প্রাণ ঝরছে।
উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ইয়াছিন ও হুরাইরা বীন লাম, আহবায়ক রাশিদুল ইসলাম রিতম বলেন, চৌগাছায় একের পর এক সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ যত্রতত্র গাড়ি পার্কিং, বাস ট্রাকের চালকদের বেপরোয়া গাড়ি চালনা ও যেখানে সেখানে ইজিবাইক ও ভ্যান দাড়িয়ে যাত্রী উঠা নামা করা। আমরা এই মানববন্ধনের মাধ্যমে প্রশাসন ও সংশ্লিষ্ঠদের দৃষ্টি আকর্ষন করে বলছি যে কারনে চৌগাছায় দুর্ঘটনা বেড়ে গেছে এই সব ব্যাপারে আপনারা আজই পদক্ষেপ গ্রহন করুন। অন্যথায় আফিয়া ইসলামের মত অনেকেই এই পৃথিবী ছেড়ে অশকালেই চলে যেতে হবে।
উল্লেখ্য, গত সোমবার চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজ হতে অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী আফিয়া ইসলাম মৃধা পিতা মহিদুল ইসলামের মটরসাইকেলে চড়ে চৌগাছা বাজারে আসছিলো। কলেজ সংলগ্ন ব্রিজ পার হয়ে সড়কের পাশে দাড়িয়ে তার পিতা জৈনক এক ব্যক্তির সাথে কথা বলছিলেন। এসময় পিছন দিক থেকে একটি লোকাল বাস তাদের ধাক্কা দিলে আফিয়া ইসলাম সড়কের উপর ছিটকে পড়ে আর বাসের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে আফিয়া ইসলাম মৃধার মৃত্যু হয় মারাত্মক আহত হয় পিতা মহিদুল ইসলাম।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
Link Copied